1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি নিসচা বড়লেখা উপজেলা শাখার শ্রদ্ধা নিবেদন।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪১ বার পঠিত

রেদওয়ান রুম্মান,বড়লেখা প্রতিনিধি: ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নিসচা নেতৃবৃন্দ।

নিসচা বড়লেখা উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি’র তত্ত্বাবধানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পৃষ্টপোষক মোহাম্মদ তারেক হাসনাত, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার শাকিল, এমরান আহমদ প্রমুখ।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারো নিসচা বড়লেখা উপজেলা শাখা ব্যাপক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে যা রয়েছে- আলোচনা সভা, জনসচেতনতামূলক সাইনবোর্ড-ফেস্টুন স্থাপন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ আরও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর