1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

সকালে যোগদান-বিকেলে বদলি ওসি।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮৩ বার পঠিত

ডাক ডেস্ক:মাগুরার শালিখা থানার ওসি ছিলেন মোশাররফ হোসেন। কয়েকদিন আগে তাকে আলমডাঙ্গা থানায় বদলি করা হয়। তবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মাথায় এই ওসিকে পুনরায় বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) আলমডাঙ্গা থানার ওসিসহ চার থানার ওসিকে বদলির নির্দেশ দেয় ইসি।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার মো. নাজিম উদ্দীন আল আজাদ (ক্রাইম অ্যান্ড অপস)। তবে কী কারণে ওসিকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে তা জানাতে পারেননি জেলা পুলিশের এ কর্মকর্তা।

তিনি জানান, মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় আলমডাঙ্গা থানায় যোগদান করেন মোশাররফ। এরপর বিকেলেই তার বদলির নির্দেশনা আসে নির্বাচন কমিশন থেকে।

এ ব্যাপারে ওসি মোশাররফ হোসেন বলেন,বিষয়টি দুঃখজনক। আমি কষ্ট পেয়েছি। তদন্ত হলে বিষয়টি পরিষ্কার হয়ে যেত। আমি সুষ্ঠ তদন্তের দাবি করছি। বদলির আদেশ পেলেই চলে যাব।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন যেন পক্ষপাতমূলক আচরণ করতে না পারে সেই লক্ষ্যে আরও চার থানার ওসিকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানান, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, গাইবান্ধা জেলার সাঘাটা, চট্টগ্রাম জেলার খুলশি থানা ও পটিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর