
ডাক ডেস্ক: ২০২১ সালে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে জানিয়ে ছিলেন বিসিবির সভাপতির পদে আর থাকতে চান না নাজমুল হাসার পাপন। আর এবার জাতীয় সংসদ নির্বাচনের আগে একই আভাস দিয়েছেন তিনি।
আজ (সোমবার) দুপুরে পাপনের নিজ বাসায় বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেন নাজমুল হাসান পাপন। লম্বা সময় ধরে তামিমের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কথা বলেছেন দুজন। এরপর গণমাধ্যমের মুখোমুখি তামিমের সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন বোর্ড সভাপতি।এ সময় বিসিবির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে রাখেন তিনি।
নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ‘এই টার্ম (মেয়াদ) তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান (পরিকল্পনা) হচ্ছে, আর একটা বছর আছে এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে (জাতীয় দল) ঠিক করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানি না। আমি যেটা মনে করি, এটা করা দরকার। সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব।’
বোর্ড সভাপতি হিসেবে শেষ সময় কঠোর হওয়ার আভাসও দিয়েছেন তিনি। বোর্ড সভাপতি বলেন, ‘একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন (সিদ্ধান্ত) নিব এসবের মধ্যে আমি নাই।’
‘আমি আর বেশি দিন নাই’
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম
নাজমুল হাসান পাপন, এক বছরের কথা বললেও আসলে বর্তমান কমিটির মেয়াদ রয়েছে আরও দুই বছর। ২০২১ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয় বিসিবির সর্বশেষ কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়। সেই হিসেবে পরের নির্বাচনটি হওয়ার কথা ২০২৫ সালের অক্টোবর বা নভেম্বরের দিকে।