1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

রাজনীতির মাঠে গরু-ছাগলের মত বিক্রি হচ্ছেন নেতারা:ভিপি নুর।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২২৯ বার পঠিত
ডাক ডেস্ক: রাজনীতির মাঠে আজ কোরবানির হাট বসিয়েছে।যেখানে রাজনীতিবিদরা গরু-ছাগলের মত বিক্রি হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের (একাংশের) সভাপতি নুরুল হক নুর।

বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীতে অবরোধ সমর্থনে গণঅধিকার পরিষদের মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এমন মন্তব্য করেছেন তিনি।

গণঅধিকার পরিষদের মিছিলটি পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়, নাইটিংগেল মোড় বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে নুরুল হক নুর বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে না। আজকে জনগণের ভোটের অধিকার ও নির্বাচনের পরিবেশ নাই। বিরোধী দলের কার্যালয় পুলিশ তালাবদ্ধ করে রেখেছে। প্রধান বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মীদের জেলে রেখে তারা নির্বাচনের খেলা ও উৎসব করছে।

রাজনীতিবিদরা গরু-ছাগলের মতো বিক্রি হচ্ছে : ভিপি নুর
নির্বাচনে আসতে সরকার কাউকে চাপ দিচ্ছে না : তথ্যমন্ত্রী
সাবেক ডাকসু ভিপি বলেন, আমরা শুরু থেকেই বলছি দলীয় সরকারের অধীনে কোনো সাজানো ও পাতানো প্রহসনের নির্বাচনে আমরা যাব না। আমাদের উপর নির্যাতন করেছে। তারপরেও আমরা মাথানত করি নাই।

তিনি বলেন, চলমান গণতন্ত্রের জন্য লড়াইয়ে যারা ক্ষতিগ্রস্ত হবে, আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন,উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, আনিসুর রহমান মুন্না, যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক মোঃনাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনজাজুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণঅধিকার পরিষদ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুুর রহিম, দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর