
মোঃ আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার (সিলেট):
শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড -২০২৩ এ ভূষিত হয়েছেন সিলেটের জৈন্তাপুরের হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার । সুস্হ সংস্কৃতি বিকাশে আমরা অঙ্গীকারবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে অদ্য ০৩ জানুয়ারী ( মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকায় ঢাকাস্হ শ্যামলী রিংরোড ৪৫ ওপেনার সলিউশন, প্রবাল টাওয়ারে সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন কবি সুকান্ত স্মৃতি সংসদ’র আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক (প্রতিমন্ত্রী) দিদার বখত।
এবছর মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় প্রধান শিক্ষক নাজির আলী সরকার’র পাশাপাশি অন্যদুইজন এ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যাক্তিরা হলেন , জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল ও আব্দুল লতিব জুলেখা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা অন্জনা দেবী নাথ।
এদিকে, মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ডে সম্মাননা অর্জন করায় তাদেকের অভিনন্দন জানিয়েছেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ, ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ’র সভাপতি আলহাজ্ব রফিক আহমদ, ইউ/পি সদস্য আব্দুর রকিব, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়’র ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন, অভিভাবক সদস্য রফিক আহমেদ, আব্দুল মতিন,জাকারিয়া লাদেন, ফখরুল ইসলাম ও অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা কবির আহমেদ, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, সেরদীল হোসাইন, মুবাশ্বির হোসেন, দেওয়ান আল কাইজার চৌধুরী, কাসিম আলী,সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার, সুফিয়া বেগম, অর্চনা বিশ্বাস, সাংবাদিক মোঃ আব্দুল্লাহ,হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতলিব,বাংলাদেশ ইসলামি যুব আন্দলোন ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি মো: কবির আহমেদ, ছাত্র নেতা শাহ্ মোহাম্মদ কিবরিয়া, আরিফ আহমেদ জয়,শাহীনুল ইসলাম শিকদার সহ অন্যান্য অনেক ব্যক্তিবর্গ।
প্রধান শিক্ষক নাজির আলী সরকার বলেন,শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে বিশেষ অবদানে স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড -২০২৩ এ আমাকে ভূষিত করায় আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
এবং এই অর্জন শুধু একা আমার নয় এটা আমার জৈন্তাপুরবাসীর অর্জন এটা আমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী, বিদ্যালয়ের অভিভাবক ও ম্যানেজিং কমিটির সকলেরই এই সম্মাননা অর্জন বলে আমি মনে করি। আমাদের বিদ্যালয়ের আরোও সুনাম অর্জনের লক্ষ্যে এগিয়ে যেতে সকলের দোয়াও সহযোগিতা কামনা করি।