
মোঃ আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার(সিলেট):
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের আনসার-ভিডিপি’র গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ) সকাল ১০ ঘটিকায় ৫নং ফতেপুর ইউনিয়ন মিলনায়তনে সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ভাতা বিতরণ করা হয়েছে।
১০ দিনের মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ, ২শ’ টাকার শেয়ার এবং প্রশিক্ষণার্থীর উদ্যোগে ৫০ টাকা বাবদ বাঁশপাতা চারা রোপণ ও নগদ ১ হাজার ২শ’ ৫০ টাকা করে সদস্য প্রতি বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ডেন্ট ফয়ছাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ, ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, আনসার ভিডিপির ১ নং নিজপাঠ ইউনিয়ন দলনেতা মোঃ বিলাল হোসেন লিটন, ৪ নং দরবস্ত ইউনিয়নের দলনেতা মোঃ রশিদ আহমেদ, ৫ নং ইউনিয়নের দলনেতা ইমরান আহমেদ,৬ নং চিকনাগুল ইউনিয়নের দলনেতা মুশাহিদ আলী,৩ নং চারিকাটা ইউনিয়নের দলনেত্রী নাছিমা বেগম,৪ নং দরবস্ত ইউনিয়নের দলনেত্রী খুদেজা বেগম,৫ নং ফতেহপুর ইউনিয়নের দলনেত্রী রোকসানা বেগম, ৬ নং চিকনাগুল ইউনিয়নের দলনেত্রী সুমানা বেগম,উপজেলা আনসার প্লাটুন কমান্ডার হুমায়ুন আহমেদসহ জেলা মনিটরিং টিমের সদস্যবৃন্ধ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আনসার ভিডিপি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড ক্যাম্পের পিসি সোহেল রানা’র পরিচালনায় বক্তব্য রাখেন,আনসার ভিডিপির প্রশিক্ষণার্থী সাংবাদিক এস এম আব্দুল্লাহ,নিশাত তাসনীম প্রমুখ।
জেলা আনসার কমান্ড্যান্ট ফয়ছাল হোসেন’র তত্ত্বাবধানে ও নির্দেশনায় ১০ দিন ব্যাপি এ অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক সম্পন্ন হয়েছে।
আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণার্থী নারী-পুরুষ ৬৪ জনের হাতে সনদ ও ভাতা তুলে দেন।
তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা করেন । চলমান করোনা সচেতনতায় কাজ করতে আনসার ভিডিপির সদস্যদের উদ্ভুদ্ধ করেন।