1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় ও প্রস্তুতি সভা সম্পন্ন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৯২ বার পঠিত

সালেহ আহমেদ শিমু,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধ:-

বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধগতি, জ্বালানি তৈল, গ্যাস এর মূল্য বৃদ্ধি ও গুম, খুন এর প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২০ শে নভেম্বর ২০২২ ইং, সিলেট বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের মতবিনিময় ও প্রস্তুতি সভা সম্পন্ন।

আজ (৫ নভেম্বর) ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইলিয়াছ আলীর পরিচালনায় ও সভাপতি, সাবেক ইউ/পি সদস্য আব্দুল হক’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ৫নং ইউ/পি চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ , বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ৫নং ফতেপুর ইউ/পি চেয়ারম্যান আব্দুল মতিন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১নং নিজপাঠ ইউ/পি চেয়ারম্যান ইন্তাজ আলী,উপজেলা যুবদলের আহ্বায়ক ও ৪নং দরবস্ত ইউ/পি চেয়ারম্যান বাহারুল আলম বাহার প্রমুখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি আব্দুল আহাদ, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ,বিএনপি নেতা ফখরুল ইসলাম, তরিকুল ইসলাম, হাশিম আলী,আব্দুল মুতলিব,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুয়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক ফয়জুল হাসান,উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, ছাত্রদল নেতা এডভোকেট নিজাম উদ্দিন, এম শাহীন আলম, জাকারিয়া, শাহ্ মোহাম্মদ কিবরিয়া, সুয়েব আহমেদ, জামাল আহমেদ, ইয়াছা,সায়েেল আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর