1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

অভয়নগর পৌর বিএনপির নেতৃত্বে নাঈম ও রেজাউল

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২০৪ বার পঠিত

স্বীকৃতি বিশ্বাস, যশোর জেলা প্রতিনিধিঃ

আজ (১০ অক্টোবর) সোমবার যশোর জেলার অভয়নগর উপজেলার শিল্প শহর নওয়াপাড়া পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় ।

নওয়াপাড়া পৌর বিএনপির আহবায়ক আবু নঈম মোড়লের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিক নার্গিস বেগম।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনিন্দ্য ইসলাম অমিত ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপির সদস্য ও অভয়নগর থানা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ানো এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম অধিবেশন উদ্বোধন করেন, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিক নার্গিস বেগম। দুপুরের পর দ্বিতীয় অধিবেশে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান এবং ফলাফল ঘোষণা করেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
নির্বাচনে ৬৩৯ জনের মধ্যে ৬১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৩৭১ ভোট পেয়ে জয়লাভ করেছেন আবু নঈম মোড়ল তার প্রতিদ্বন্দ্বি শাহ জোবায়ের হোসেন পান ২৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪০০ ভোট পেয়ে জয়লাভ করেন রেজাউল করিম। তার প্রতিদ্বন্দ্বি সেলিম হোসেন পেয়েছেন ২০৫ ভোট। সাংগঠনিক সম্পাদকের দুইটি পদে জয়লাভ করেছেন আসাদুজ্জামান জনি (৩৮৫ ভোট), মুজিবর রহমান (৩০২ ভোট) তাদের প্রতিদ্বন্দ্বি আব্দুস ছামাদ ২৬৬ ভোট ও রফিকুল ইসলাম ১৯১ ভোট পান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর