1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

সাবেক অতিরিক্ত আইজিপি গোলাম মোরশেদ আর নেই

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৩৭ বার পঠিত

মোছাঃ নিছপা আক্তার,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ-

বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি গোলাম মোরশেদ (৭৪) আজ সকাল নয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি তিন কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম গোলাম মোরশেদ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৫ সালে পিএসপি অফিসার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। অতিরিক্ত আইজিপি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অবসর গ্রহণ করেন।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর রাজারবাগ পুলিশ লাইনে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন। ডিএমপি এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকেও মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

আইজিপির শোক:

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম সাবেক অতিরিক্ত আইজিপি গোলাম মোরশেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি আজ এক শোক বাণীতে বলেন, মরহুম গোলাম মোরশেদ একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীর উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন, যা স্মরণীয় হয়ে থাকবে।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর