1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

যশোরে জেলা বিএনপির উদ্যোগে শোক র‍্যালি

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২২০ বার পঠিত

স্বীকৃতি বিশ্বাস, যশোর জেলা প্রতিনিধিঃ
আজ(১০অক্টোবর) সোমবার যশোর জেলা বিএনপির উদ্যোগে এক শোক র‍্যালি অনুষ্ঠিত হয়।
ভোলা, নারায়ণগঞ্জ ও নেত্রকোনা জেলায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব আজকের এ কর্মসূচি।
সংগঠনের সভাপতি অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্ব অনুষ্ঠিত শোক র‌্যালীটি যশোর শহরের লালাদীঘির পাড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন- আওয়ামী লীগ নেতারা শেয়ারবাজার থেকে অর্থ লুটপাট করে দেশের শেয়ারবাজার ধ্বংস করে দিয়েছে।বর্তমান সরকারের সংসদ সদস্য ও মন্ত্রীরা দেশের টাকা বাইরের দেশে পাচারের মাধ্যমে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছেন।

শোক র‍্যালি থেকে বক্তরা আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় বিএনপির সমাবেশে নেতাকর্মীদের যোগদান করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর