1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

কাশিমপুর কারাগারে এক বিএনপি নেতার মৃত্যু

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

ডাক ডেস্ক: গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আসাদুজ্জামান হিরা খান (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান।

নিহত আসাদুজ্জামান (৪৫) গাজীপুর শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-দুই এর ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ জানান, সকালে আসাদুজ্জামানের বুকে ব্যথা শুরু হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।পরে ঐ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, আসাদুজ্জামানকে বিস্ফোরক মামলায় গত ২৯ অক্টোবর গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়। পরে ১০ নভেম্বর কাশিমপুর কারাগারে আনা হয়।

শ্রীপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দেন আসাদুজ্জামান। বিকেলে ট্রেনযোগে শ্রীপুর রেলস্টেশনে নামলে পুলিশ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা দিলে আদালত তাকে কারাগারে পাঠান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর