1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

ইজরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরো ৩৯জন ফিলিস্তিনি

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

ডাক ডেস্ক: ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৯ ফিলিস্তিনি। হামাস-ইসরায়েলের মধ্যকার বন্দিবিনিময় চুক্তির আওতায় এসব বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। রোববার (২৬ নভেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় ইসরায়েল আরও ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে ৩৩ জন শিশু রয়েছেন। এ ছাড়া দ্বিতীয় দফায় আরও ছয়জন নারীকেও মুক্তি দিয়েছে ইসরায়েল।

এর আগে রোববার ভোরে জানানো হয়, ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের (আইসিআরসি)র’ কাছে ১৩ ইসরায়েলিকে হস্তান্তর করেছে হামাস। এ সময় চার বিদেশি নাগরিককেও হস্তান্তর করা হয়।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলের অফার কারাগার থেকে রেড ক্রস এসব বন্দিদের পশ্চিম তীরের আল-বিরেহ এলাকায় হস্তান্তর করেছে। এ সময় শত শত ফিলিস্তিনি আল-বিরেহ পৌরসভা স্কয়ারে জড়ো হয়ে মুক্তি পাওয়া এসব বন্দিকে স্বাগত জানান।

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন আরও ৩৯ ফিলিস্তিনি
ভূমিকম্পে কাঁপল তাইওয়ান
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্দিদের মধ্যে পাঁচজনকে অধিকৃত পূর্ব জেরুজালেমে মুক্তি দেওয়া হয়েছে। তারা ইসরায়েলের আল-মাসকোবিয়েহ কারাগারে বন্দি ছিলেন। এসব বন্দিদেরকে তাদের পরিবার গ্রহণ করেছে।

গত শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়। কাতারের মধ্যস্থতায় হওয়ার এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজায় ইসরাইলের বোমাবর্ষণ বন্ধ হয়ে যায়। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথমদিন স্থানীয় সময় বিকাল ৪টায় ১৩ জন ইসরাইলি ও ১২ জন থাই নাগরিককে মুক্তি দেয় হামাস। এর আড়াই ঘণ্টা পর কারাগার থেকে ৩৯ জন বন্দি ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর