দুবাই থেকে ফিরে দ্বাদশ নির্বাচনে মনোনয়ন জমা দিবেন হিরো আলম।
দৈনিক জৈন্তিয়ার ডাক
আপডেট সময় :
বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
২৭০
বার পঠিত
ডাক ডেস্ক:দুবাই থেকে ফিয়েই মনোনয়ন জমা দিবেন হিরো আলম। দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা হয়েছে।আগামী ৭ জানুয়ারি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তপশিল অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়ন জমাদানের শেষ তারিখ। এর আগেই মনোনয়ন ফরম বিতরণ করছে দলগুলো।
আসন্ন এ নির্বাচনে প্রার্থী হতে ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে চিত্রনায়ক, অভিনেতা, ক্রিকেটার, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক আমলারা। এ দৌড়ে থেমে নেই জনপ্রিয় ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।গতবারের মতো এবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে কোনো দল থেকে প্রার্থী হবেন তা এখনো জানা যায়নি।
হিরো আলমের সঙ্গে কথা বলে জানা গেছে, দুবাইতে অবস্থান করছেন তিনি।দেশে ফিরে আগামী ৩০ নভেম্বর নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেবেন।
গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। বগুড়ার কাহালু থেকে নির্বাচন করেন তিনি। গতবার বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন আশরাফুল আলম। সেখানে দুটি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন এ অভিনেতা। এবার ঢাকা-১৭ আসনে অংশ নিয়েছিলেন তিনি।