1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

বাংলাদেশ আওয়ামী হকার্সলীগ সিলেট জেলার আহবায়ক কমিটি গঠন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

নিজস্ব সংবাদ দাতা: হকার্সদের ন্যায্য দাবী আদায়, ভাসমান হকার্সদের পুনর্বাসন ও প্রতিটি জেলা-উপজেলায় হকার্স মার্কেট নির্মাণের অঙ্গীকারের প্রতিশ্রুতি নিয়ে আধ্যান্তিক নগরীখ্যাত সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গঠিত হলো বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। গত ২৯ অক্টোবর ২০২৩ ইং সিলেটের একটি অভিজাত হোটেলে সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার ও বিশিষ্ট সমাজ সেবক মো.রাজা মিয়া কে আহবায়ক এবং শহিদুর রহমান আতিক কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠা সভাপতি ও আহবায়ক এস এম জাকারিয়া হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মো. ইমরান
যুগ্ম আহবায়ক বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ কেন্দ্রীয় কমিটি। শফিকুর রহমান চৌধুরী। সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা, এডভোকেট নাসির উদ্দিন খান,সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, সিলেট জেলা।

বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ,সিলেট জেলা শাখার আহবায়ক মো.রাজা মিয়ার সভাপতিত্তে ও সদস্য সচিব শহিদুর রহমান আতিকের সঞ্চালনায় সিলেটের হোটেল গুলশানে গত ২৯ অক্টোবর ২০২৩ ইং বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়,এতে সিলেট জেলা আওয়ামী লীগ, আওয়ামী হকার্স লীগ ও অন্যান্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর