1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

বড়লেখার প্রবীণ রাজনীতিবিদ ডা: প্রণয় কুমার দে’র পরলোকগমণ

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৫৭৭ বার পঠিত

রেদওয়ান রুম্মান (বড়লেখা) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার প্রবীণ রাজনীতিবিদ ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং বড়লেখা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপদেষ্টা প্রণয় কুমার দে (বলাই ডাক্তার) (৮৯) মঙ্গলবার ভোর ছয়টায় পৌরশহরস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। বেলায় দু’টায় পারিবারিক শ্মশানঘাটে তার মরদেহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

আওয়ামী লীগ নেতা প্রণয় কুমার দে’র মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর