1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

প্রবাসীদের স্বার্থে হরিপুর টু এয়ারপোর্ট সড়ককে ২ লেনে রুপান্তর দাবি – আব্দুল গফফার চৌধুরী খসরু

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৮ বার পঠিত

নিউজ ডেস্ক:-

মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী: আপনার সদয় অবগতির জন্য বলছি, প্রবাসী অধ্যুষিত কানাইঘাট, জৈন্তাপুর ও জাফলং সহ গোয়াইনঘাট উপজেলার হাজার হাজার প্রবাসীরা সিলেট শহর হয়ে আম্বরখানার ভয়াবহ যানজটের মধ্যে দিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত যাতায়াত করেন।

সিলেট জাফলং রাস্তার হরিপুর মোড় থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার বিকল্প যে রাস্তা রয়েছে তা খুবই ছোট, এলোমেলো ও আঁকাবাঁকা সড়ক হিসেবে পরিচিত। সরকারি নীতিমালা মোতাবেক ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে যেসমস্ত উপজেলার সড়ক ১০/১২ ফুট প্রস্ত আছে ওই গুলোকে ২৪ ফুটে সম্প্রসারণ করতে এল জি ই ডি উধর্ধ্বতম কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন (৩১ ডিসেম্বর ২০১৭ সাপ্তাহিক প্রথম আলো নিউইয়র্ক) তাই আমাদের প্রবাসীদের প্রাণের দাবী হরিপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বর্তমান সড়ককে একেবারে সরাসরি ও সোজা করে নুন্যতম ২ লেনে রুপান্তর করা হলে এ সড়ক দিয়ে দুটি গাড়ী অনায়াসে যাতায়াত করতে পারবে। পাশাপাশি আমরা তিন উপজেলার প্রবাসীরা সিলেট এয়ারপোর্টে বিমান থেকে নেমে সিলেট শহরের প্রবেশ মুখ আম্বরখানার প্রচন্ড যানজট এড়িয়ে এয়ারপোর্টের পুর্ব দিকে সাহেব বাজার – হরিপুর রাস্তা দিয়ে যার যার গন্তব্যে দ্রুত সময়ে যাতায়াত করতে পারবো। এবং যাতায়াত ব্যবস্থা আরো সহজ ও আরো আরামদায়ক হবে। জাফলং সিলেট সড়কের মধ্যে হরিপুর থেকে এয়ারপোর্টের যাওয়ার রাস্তা প্রবাসীরা প্রায়ই খুজে পান না। তাই প্রবাসীদের স্বার্থে হরিপুর থেকে বিমানবন্দরের পথ দিক নিদর্শনা (সাইনবোর্ড) স্থাপন জরুরী হয়ে পড়ছে।

পরিশেষে মন্ত্রী মহোদয় : আমরা উক্ত তিন উপজেলার লাখো প্রবাসীদের অতি প্রয়োজনীয় দাবিটি বিশেষ ভাবে বিবেচনার জন্য আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি। আপনি আন্তরিকতার সাথে নিজে উদ্দ্যোগ নিয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করলে আমরা প্রবাসীরা দারুণ ভাবে উপকৃত হবো। আজীবন আপনাকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবো ইনশাল্লাহ। সবশেষে মহান রাব্বুল আলামীন আপনার হায়াত দীর্ঘ করুন এবং আজীবন কল্যাণ দিন।

শুভেচ্ছান্তে: আপনার বিশ্বস্ত

রোটারিয়ান আবুল গাফফার চৌধুরী খসরু গ্রুপ উপনেতা, জৈন্তাপুর প্রবাসী গ্রুপ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র । মোবাইল : ৩৪৭৯৬১১৮৯৪

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর