1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

“ফতেপুরে মৎস্যজীবী দলে নতুন নেতৃত্ব” “৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি মকবুল-সম্পাদক মোহাম্মদ আলী”

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৪৬ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:-

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জৈন্তাপুর উপজেলা শাখার অধীনস্থ ফতেপুর (হরিপুর) ইউনিয়ন শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (৫ জুলাই) উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শংকর চন্দ্র দাস ও সদস্য সচিব নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।

অনুমোদিত কমিটিতে মকবুল হোসেনকে সভাপতি, ইসলাম উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুল মান্নান, আব্দুর রহমান, খলিলুর রহমান, আলাল উদ্দিন, আব্দুল আহাদ, হারিছ আহমদ, ইসলাম উদ্দিন, নজরুল ইসলাম ও হেলাল আহমদকে সহ-সভাপতি করা হয়েছে।

এছাড়া মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক, মিনহাজ আহমদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, হোসেন আহমদ, জাহাঙ্গীর আলম, এরশাদ আহমদ, হারুনুর রশিদ ও মুসলিম উদ্দিনকে যুগ্ম সম্পাদক, এবং শরীফ উদ্দিন, ময়নুল ইসলাম, সালেহ আহমদ (সালেক) ও সুলেমান আহমদকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাবিব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সমছুল ইসলাম, সুনু মিয়া ও মুস্তাক আহমদ। এছাড়া ইমরান আহমদকে দপ্তর সম্পাদক, বাবুল আহমদকে সহ-দপ্তর সম্পাদক, কামরুল ইসলামকে অর্থ সম্পাদক, মাসুম আহমদকে প্রচার সম্পাদক, আলমাছ আহমদকে সহ-প্রচার সম্পাদক, মাহবুব আহমদকে ক্রীড়া সম্পাদক, রঞ্জিত সরকারকে সাংস্কৃতিক সম্পাদক, রিংকু সরকারকে শিক্ষা বিষয়ক সম্পাদক, বাবুল আহমদকে সমাজসেবা বিষয়ক সম্পাদক, আলকাছ আহমদকে সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক, ময়না মিয়াকে ধর্ম বিষয়ক সম্পাদক, সুফিয়ান আহমদকে মৎস্য উন্নয়ন বিষয়ক সম্পাদক, আলী আসকরকে সহ-মৎস্য উন্নয়ন বিষয়ক সম্পাদক, শাহীন আহমদকে আইন বিষয়ক সম্পাদক এবং শরীফ উদ্দিনকে পরিবেশ বিষয়ক সম্পাদক করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন যারা, আতর আলী, মখলিছুর রহমান, আব্দুল হালিম, আল আমিন, মামুন আহমদ, ইয়াসিন আহমদ, গিয়াস উদ্দিন, জুবের আহমদ, সালমান আহমদ ও নজরুল ইসলাম।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর