
জৈন্তাপুর, সিলেট প্রতিনিধি:
সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এর জন্মদিন উপলক্ষ্যে উপরশ্যামপুর জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
বুধবার যোহরের নামাজ শেষে সিলেট জেলা ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান খোকার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।দোয়া পরিচালনা করেছেন উপরশ্যামপুর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা কবির আহমদ।উপস্থিত সবাই রাহেল সিরাজ এর সুস্থতা,দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন মহান আল্লাহর কাছে।এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সোনা মিয়া,ফয়জুল হক,মিছবা উদ্দীন,ময়না মিয়া,জিয়া,জামাল,ছাত্রলীগ নেতা,শাহাব উদ্দীন শুভ,আজিজুল ইসলাম,জুয়েল আহমদ,সুজন,আব্দুল আজিজ,রাহিদ আহমদ সহ অত্র গ্রামের মুসল্লিরা।