1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল উপজেলা শাখার নবগঠিত কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৬৫ বার পঠিত
Oplus_16908288

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট জেলা শাখার অন্তর্ভুক্ত  জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬শে নভেম্বর)  বিকেলে ৪টায় উপজেলা পরিষদ গেইট সংলগ্ন থেকে  এক বর্ণাঢ্য আয়োজনে মিছিলটি শুরু হয়ে জৈন্তাপুর বাজারস্থ ও তামাবিল মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে দলীয় নেতাদের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন, শ্লোগান ও উচ্ছ্বাসে মুখর ছিল পুরো এলাকা। নতুন নেতৃত্বকে ঘিরে তরুণ ও সিনিয়র নেতাকর্মীদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠিত সভা

জাতীয়তাবাদী মৎস্যজীবীদল সিলেট জেলা শাখার অন্তর্ভুক্ত জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্য সচিব  নাসির উদ্দীন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদের যৌথ পরিচালনায় ও উপজেলা মৎস্যজীবী দলের  নবগঠিত কমিটির আহ্বায়ক শংকর চন্দ্র দাসের সভাপতিত্বে পথসভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন, ১নং নিজপাঠ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুক্কুর মেম্বার, উপজেলা মুক্তিযোদ্ধাদলের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম সেনাজ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রহমত মারুফ, ৫নং ফতেপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ফখরুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেব আহমেদ,  সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাহিদ আলী সাহিদ,১নং নিজপাঠ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন,  জৈন্তাপুর উপজেলা মৎসজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান (লুদাই), যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম,  দয়াময় বিশ্বাস, মো: আব্দুল্লাহ, কমর উদ্দিন, চম্পল চন্দ্র দাস, হারুনুর রশিদ হারুন, আবু বক্কর, দুলাল আহমেদ, শাহীন আহমেদ, তাজু মিয়া, সদস্য নাসির উদ্দীন,  আতিকুর রহমান, মোহাম্মদ আলী, মামুন আহমেদ, রুবেল আহমেদ, মতসসিন আলী, তাজ উদ্দিন, জিল্লুত মিয়া, আবু সাহিদ, সুশীল বিশ্বাস, সুকেশ বিশ্বাস, মিছবাহ উদ্দিন, আবুল বাশার, তাহির আলী, মো: রিয়াজ, সুহেল আহমেদ, নোমান আহমেদ, মোহাম্মদ মখবুল হোসেন,সমছুল হকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে বক্তারা বলেন, নতুন কমিটি জৈন্তাপুরে সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের ভিত্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দলের আদর্শকে ছড়িয়ে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর