1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাবের আয়োজনে  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নির্বাহী সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৫২ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার অন্তর্ভুক্ত  ৩নং চারিকাটা  ইউনিয়ন শাখার  আয়োজনে এক প্রীতি  ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (১১ই অক্টোবর  ) বিকাল ৩ ঘটিকায় থুবাং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে চারিকাটা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের  পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি ও জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

প্রধান বক্তার  বক্তব্যে তরিকুল ইসলাম  বলেন, ‘খেলা কেবল বিনোদনের জন্য নয়। খেলাধুলা শারীরিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে বাঁচাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে এবং তাদের মানসিক শক্তি ও শৃঙ্খলা গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনে তাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। তিনি আরও বলেন, খেলাধুলা আমাদের ঐক্যবদ্ধ করে এবং সমাজে সম্প্রীতির বন্ধন গড়ে তোলে। তরুণদের খেলায় সম্পৃক্ত রেখে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সামাজিক সংগঠন  প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এই সংগঠনের পক্ষ থেকে  সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে  বিভিন্ন সামাজিক কার্যক্রম ও খেলাধুলায় সর্বোচ্ছ ভূমিকা রাখছে।

বিশেষ বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ কেন্দ্রীয় শাখার সিনিয়র সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ।

এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,  প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ সিলেট  জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বদরুল আলম শাকিল,  কেন্দ্রীয় শাখার সহ-সভাপতি আশিক উদ্দিন, জৈন্তাপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাষ্টার ফখরুল ইসলাম, সহ-সভাপতি আজাদুর রহমান আজাদ,  ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য হাফিজ জালাল উদ্দীন, ৩নং ওয়ার্ড সদস্য আব্দুর নুর, ২নং ওয়ার্ডের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী ফখর উদ্দিন ফখর,জৈন্তাপুর উপজেলা যুবদলের সিনিয়র সদস্য ফয়সল আহমদ, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,  কেন্দ্রীয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শাহিদ আলী, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল্লাহ, ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, ৩নং চারিকাটা ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি শওকত আহমেদ, সহ-সভাপতি হারিছ উদ্দিন,  মন্টু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সঞ্জু দেব, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আলাউদ্দিন, খলিল উল্লাহ, শুক্কুর আহমেদ, জুবায়ের আহমেদ,  হারুনুর রশিদ, লোকেস বিশ্বাস,  সোহেল আহমেদ, শিমুল আহমেদ, সয়ফুল আলম, সজল বিশ্বাস,  নাসির উদ্দীন, শরীফ উদ্দিন প্রমুখ।

প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন,  বারহাল ফুটবল দল লাফনাউট  এবং সবুজ কুঁড়ি স্পোর্টিং ক্লাব থুবাং।

খেলার নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল সমান সংখ্যক ০১-০১ গোল করে প্রীতি ফুটবল ম্যাচের  “ড্র “এর মধ্য দিয়ে খেলার সমাপ্তি ঘটে। এ খেলা পরিচালনা করেন সাবেক ফুটবলার ফয়সল আহমদ  (রেফারি) , সাবেক ফুটবলার তাহের আহমেদ  (সহকারী রেফারি), আনোয়ার হোসেন  (সহকারী রেফারি)।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর