
শাহ্ মোহাম্মদ আব্দুল্লাহ:
সিলেট জেলা ছালীগের সভাপতি নাজমুল ইসলামের জন্মদিনে উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা জালাল উদ্দীন। বুধবার (২৬ অক্টোবর) এশার নামাজের পর জৈন্তাপুরের হরিপুর বাজার বাসস্ট্যান্ডে জামে মসজিদ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন হরিপুর বাজার মাদরাসার মুহাদ্দিস মওলানা আনোয়ারুল হক।
আয়োজিত দোয়া মাহফিল উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোহাম্মদ আল উদ্দিন , উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ এর বিজ্ঞান ও প্রাযুক্তি বিষয়ক সম্পাদক জহির রায়হান ও ৫ নংফতেপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুল হক ও ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক তাজ উদ্দিন উপজেলা ছাত্রলীগ নেতা এড.মামুনুর রশিদ, কাওসার আহমদ, গিয়াস উদ্দিন, কালাম, মাহবুবুর রহমান শাহাদাত সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে,নাজমুল ইসলামের দীর্ঘায়ু ও শুভ কামনা করেন তারা।