1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে হেমু ভাটপাড়া ফুটবল ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নির্বাহী সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৪৪৭ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মো: আব্দুল্লাহ//:

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নে হেমু ভাটপাড়া ফুটবল ক্লাবের
আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ই এপ্রিল ) বিকাল ৩ঘটিকায় হেমু ভাটপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবী লন্ডন প্রবাসী শেখ আব্দুল খালিকের সভাপতিত্বে ও ছাত্রনেতা সুলতান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি দৈনিক সমকাল’র স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেলা কেবল বিনোদনের জন্য নয়। খেলাধুলা শারীরিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে বাঁচাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে এবং তাদের মানসিক শক্তি ও শৃঙ্খলা গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনে তাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। তিনি আরও বলেন, খেলাধুলা আমাদের ঐক্যবদ্ধ করে এবং সমাজে সম্প্রীতির বন্ধন গড়ে তোলে। তরুণদের খেলায় সম্পৃক্ত রেখে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

ছবি: ধানসিঁড়ি ফুটবল একাডেমি ভাটপাড়া।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , ইংরেজি দি ডেইলি মর্নিং সান পত্রিকার সম্পাদক ও ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক অরুণ সরকার, জাতীয়তাবাদী প্রবাসী অনলাইন পরিষদের উপদেষ্টা হাজী ফখরুল ইসলাম, জামায়াতে ইসলামূ বাংলাদেশ ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার আমির হাফিজ কামরুল ইসলাম বাবর, জৈন্তাপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট’র কুয়েত শাখার সাধারণ সম্পাদক মো: জাকারিয়া, দা জৈন্তা ফুটবল একাডেমির কোচ এনাম আহমদ, টিম ম্যানেজার আব্দুল কায়ুম, মা এন্ড সন্সের সত্ত্বাধিকারী শামীম আহমেদ, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোস্তফা কামাল, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির আহমেদ প্রমুখ।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ।

প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন, ধানসিঁড়ি ফুটবল ক্লাব ভাটপাড়া এবং দি জৈন্তা ফুটবল একাডেমি ।
খেলায়, ২-০ গোলে ধানসিঁড়ি ফুটবল ক্লাব ভাটপাড়া কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দি জৈন্তা ফুটবল একাডেমি।

ছবি: দি জৈন্তা ফুটবল একাডেমি।

খেলা পরিচালনা করেন সাবেক ফুটবলার বশির উদ্দিন (রেফারি) , সাবেক ফুটবলার মাহফুজ আহমেদ (সহকারী রেফারি), কাওসার আহমেদ (সহকারী রেফারি)।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর