1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

মেজরটিলায় খোলস পাল্টিয়ে বিএনপিতে যোগ দিচ্ছে আওয়ামী নেতারা!

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫৫৪ বার পঠিত

উপরের বাম দিকে ছাত্রলীগ ক্যাডার সাহানুর, ডানে রুহেলের সমাবেশে ইয়ানুর, নিচের বাম দিকে মিছ বাহ সিরাজের সঙ্গে সাব্বির, মধ্যখানে জবরুল, শেষাংশে আলাউদ্দিন ও সাহানুর, ছবি-ফেসবুক থেকে সংগৃহীত।

সিলেট প্রতিনিধি //

সিলেট নগরীর ইসলামপুর মেজরটিলা এলাকায় খোলস পাল্টাচ্ছে আওয়ামী দলের সাবেক নেতাকর্মীরা। তারা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলে যোগ দিতে এখন মরিয়া। আওয়ামী সরকারের আমলে তারা ছিল আতন্কের নাম।

স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের ছত্রছায়ায় আসতে ইতিমধ্যে তারা খোলস পাল্টিয়ে ফেলেছে। রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে তাদের গতিপথ। বেশিরভাগ আওয়ামী কর্মীরা আশ্রয় নিচ্ছে প্রধান বিরোধীদল বিএনপিতে। অনেকে আবার বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে স্থান করে নেওয়ার পায়তারায় লিপ্ত রয়েছে।

খোঁজ নিয়ে দেখা যায়, সাবেক সিলেট সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি ও ৩২ নং- ওয়ার্ড কাউন্সিলর পলাতক আসামি রুহেল আহমদ এর সহচর যুবলীগ নেতা ইয়ানুর এখন বিএনপি নেতা পরিচয়ে বুক দাপিয়ে বেড়াচ্ছে। একই ভাবে সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক নেতা মিছ বাহ উদ্দিন সিরাজের একনিষ্ট যুবলীগ নেতা সাব্বির বর্তমানে যুবদল নেতায় পরিণত হয়েছেন।

আরেক যুবলীগকর্মী জবরুল ওরফে জাবরুল যুবদল নেতা হিসেবে মাঠ চষে বেড়াচ্ছে। সাবেক ছাত্রলীগ নেতা রুহেলের অন্যতম সহযোগি ছাত্রলীগকর্মী সাহানুর এখন বনে গেছেন ছাত্রদলকর্মী।

এছাড়াও সিলেট জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর ও ছাত্রলীগ নেতা রুহেলের বিভিন্ন মিছিল সমাবেশে বিএনপি নেতা হেলালের চাচা আলাউদ্দিন, জাবরুল ও সাহানুরকে আগের কাতারে দেখা যায়। কাউকে সভা সমাবেশে আবার কাউকে কেক কাটা জন্মদিন পালন উৎসবের মিলন মেলায় অংশ নিতে দেখা গেছে। এনিয়ে স্থানীয় এলাকায় দেখা দিয়েছে জল্পনা কল্পনা। সম্প্রতি ইসলামপুর মেজরটিলা এলাকায় আগের ন্যায় ত্রাসের রাজত্ব কায়েম করছে এসকল হাইব্রিড নেতাকর্মীরা। এদের কারনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অতীত ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।

এদিকে তাদের সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন ছবি ইতিমধ্যে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খাদিম পাড়া এলাকার সাব্বির ব্যতিত বেশিরভাগ নেতাকর্মীরা হলেন ইসলামপুর কলোনীর। তারা সকলেই এখন খোলস পাল্টিয়ে বিএনপির বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনে জড়িয়ে যাচ্ছে।

অন্যদিকে গোলাপগঞ্জ  সি,আর মামলা নং-১২৪/২০২৫ ইং-তারিখের একটি বৈষম্য রিরোধী মামলায় ইসলামপুর কলোনীর জামাল মিয়ার ছেলে ছাত্রলীগ ক্যাডার জাবরুল (৩০) ও একই এলাকার ছাত্রলীগ ক্যাডার আব্দুর রবের ছেলে আব্দুর রহমান শিপু (২৮)’কে আসামি করেছেন গোলাপগঞ্জ থানার গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের ছিটা ফুলবাড়ী গ্রামের মরহুম মোঃ রজব আলীর ছেলে বরকত আলী সামাদ (২২)। উক্ত মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ (৬০) ছাড়াও আরও অনেককে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর