1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জুয়া ও চোরাচালানের গ্যাং মাফিয়া হেলাল এখনো অধরা।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৬ বার পঠিত

ক্রাইম পর্ব ১.ডাক ডেস্ক:সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সীমান্ত এলাকায় হেলালের বাড়ি।আওয়ামিলীগ সরকারের আমলে তিনি নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে সীমান্তের চোরাই পথে আসা গরু-মহিষ চোরাকারবারিদের কাছ থেকে থানা-পুলিশের নামে দৈনিক লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছেন বলে অনুসন্ধানে পাওয়া যায়।স্থানীয়রা তাকে হেলাল মেম্বার নামে চিনেন, তিনি পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের একজন ওয়ার্ড সদস্য।

অনুসন্ধানে আরো জানা যায়,হেলাল মেম্বার নিজেকে আওয়ামিলীগ নেতা পরিচয় দিয়ে থানা পুলিশের সাথে গড়ে তুলেন অন্তরঙ্গ সম্পর্ক।এই সম্পর্কের বরাত দিয়ে তিনি হাজীপুর প্রতাপপুর সীমান্ত চোরাচালান থেকে দৈনিক লক্ষ লক্ষ টাকা থানা পুলিশের নামে আদায় করতেন।পুলিশের সাথে চাঁদাবাজির কোটি কোটি কালো টাকা লেনদেন করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শুধু তাই নয়!মাস দুইএক আগে তার একটি জুয়া খেলা ও মদপানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।অনুসন্ধানে জানা যায়,সীমান্ত চোরাচালান নিয়ন্ত্রণ করতেন তার নিজস্ব নিয়োগকৃত লাইনম্যানদের দিয়ে আর তিনি রাতভর মদ জুয়া আর নারীতে আসক্ত থাকতেন। এমন অপকর্মের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তার ওয়ার্ডের সচেতন মহল তাঁহার অপকর্মের নিন্দা ও প্রতিবাদ জানান।কিন্তুু তার দল আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থাকার কারণে এলাকার জনসাধারণ তার বিরুদ্ধে জোড়ালোভাবে মুখ খুলতে পারেন নি।

অনুসন্ধানে গেলে স্থানীয়রা জানায়, ৫ই আগস্ট তার আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে এলাকায় দেখা যায় নি এই চোরাকারবারি গ্যাং মাফিয়া হেলাল কে।তিনি অরাজকতা সৃষ্টির দায়ে কিংবা কোটি কোটি টাকা চাঁদাবাজির দায়ে যেকোনো সময় ধরা পড়বেন জেনে গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।স্থানীরা আরো জানায় পুরাতন অনেক হিসাবকিতাব বকেয়া থাকায় আমরাও তাঁকে খুঁজছি।

প্রথম পর্ব…..

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর