
ডাক ডেস্কঃ গেলো ৫ই আগস্ট আওয়ামিলীগ সরকারের পতনের পর শুরু হয় সিলেটের গোয়াইনঘাট থানা লুটপাট,থানা লুটপাটের পরপরই শুরু হয় বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি ও ছিনতাই চাঁদাবাজি।ডাকাতি হয়নি এমন কোন রাত নেই,
এরই ধারাবাহিকতায় ২৭/৮/২৪ ইং সোমবার ভোর বেলায় গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত আলীর গ্রাম দাখিল মাদ্রার সামনে থেকে শামীম আহমদ নামের এক ব্যক্তির মোটর সাইকেল ও তার সাথে থাকা নগদ কয়েক লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় ওতপেতে থাকা একটি চক্র।
মোটরসাইকেলের মালিক শামীম গণমাধ্যমকে জানান,আমি গোয়াইনঘাট সদর থেকে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে আমার বাড়িতে ফেরার পথে একটি ডাকাত দল আমাকে আগীর গ্রাম দাখিল মাদ্রাসার সামনে আটকিয়ে আমাকে মারপিট করে এবং আমাকে অস্ত্রের মুখে মেরে ফেলার ভয় দেখিয়ে তাহারা(ডাকাত দল) আমার কাছ থেকে নগদ ২লক্ষ ২২ হাজার টাকা এবং আমার তিন লক্ষ টাকার মোটরসাইকেল ডাকাতি করে নিয়ে যায়।ডাকাতগুলো পরিচিত দেখে আত্মরক্ষার জন্য আমি সবকিছু দিয়ে দেই, পরবর্তীতে আমি তাঁদের নামে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করি।
চুরি ডাকাতি আর ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত রয়েছেন ব্যবসায়ি,শ্রমজীবী, কৃষক সহ উপজেলার জনসাধারণ। জনসাধারণের ধারণা পূর্ববের নতিতে যাঁরা দাগী চোর চক্র ছিলো তারা আবার সক্রিয় হয়ে ফিরেছে এবং তাঁরাই এই কাজগুলো করছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এলাকাবাসী।