1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

দীর্ঘদিন থেকে ফ্রিলান্সিং এর নামে চলছে নিরব প্রতারণা-মাসে অর্ধকোটি আয় করেন লিজা।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২২৬৯ বার পঠিত

ক্রাইম প্রতিবেদক:ফেইসবুকে ফ্রিলান্সিং তথা উম্মুক্ত মার্কেটিং প্লাটফর্মে ভাগ্য বদলে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭০০০/১০০০০ টাকার বিনিময়ে কোর্স করান স্টুডেন্ট নিয়োগ দেন ফ্রিলান্সার সিনথিয়া আক্তার লিজা।লিজার দেখানো প্রলোভনে আকৃষ্ট হবেন যে-কেউ,তবেঁ তিনি যে কাউকে তার ফ্রিলান্সিংয়ে ভর্তি করেন না, তার টার্গেট শুধুই নারী এবং নারীর মধ্যেও সবাই তার ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারবেন না! তথ্য নিয়ে যানা যায় সিনথিয়া আক্তার লিজার টার্গেট ছিলো অজ্ঞ সাধারণ নারী,শিক্ষায় বাধাগ্রস্ত নারী,আর্থিক ও পারিবারিক সমস্যায় ভুক্তভোগী নারীদের প্রতি।

ইতিপূর্বে ফ্রিলান্সার লিজার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ঢাকা,সিলেট,খুলনা,বরিশাল,কুষ্টিয়া, যশোর,রংপুর,দিনাজপুর,গাইবান্ধা, কুমিল্লা,সুনামগঞ্জ সহ্ দেশের বিভিন্ন জেলার নারী শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ আইডি থেকে প্রতিবাদ জানিয়েছেন।

শিক্ষার্থীরা জানান,দীর্ঘদিন থেকে আমাদের ফ্রিলান্সার লিজা গোগল থেকে বা অন্য কারো মার্কেট প্লেস থেকে কপি করে এনে আমাদেরকে শিখাতেন, যা পরবর্তী আমরা হুবহু বিভিন্ন মাধ্যমে দেখে উনাকে জিগ্যেস করলে তিনি আমাদের উপর রেগে গিয়ে কোন প্রকার সৎউত্তর না দিয়ে গ্রুপ থেকে রিমুভ(বেন) করে দিতেন।এমন কর্মকান্ডে স্টুডেন্টদের কাছে ধরা পড়তে পড়তে প্রায় একশোটারও বেশি শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তাঁদেরকে গ্রুপ থেকে বেন করে দিয়েছেন।তারা আরো জানান যে,বিভিন্ন ব্যাচের এখন আমরা ভুক্তভোগী প্রায় একশোজনেও বেশি রয়েছি।
এ ছাড়াও ফ্রিলান্সার লিজার আলাদা আলাদা ফেইসবুকের একাধিক পেইজ ও মেসেঞ্জার গ্রুপ রয়েছে।

এ বিষয়ে লিজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,শিক্ষার্থীদের অভিযোগটি মিথ্যা, তাঁদের সাথে আমার ঝগড়াঝাটি হয়েছে বলেই আমি তাদেরকে গ্রুপ থেকে বেন করে দিয়েছি।তার অর্থের বিষয়ে জানতে চাইলে তিনি কোটি টাকার মালিক নয় বলেও অস্বীকার করেন,ডাকার নিউ মার্কেটে ৩০ লক্ষ টাকা দিয়ে বাড়ি ক্রয় করার কথাটিও তিনি মিথ্যা প্রচার করেছেন বলেও জানান।বিকাশ লেনদেনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামীর বিকাশের দোকান রয়েছে আমি আমার বিকাশে লক্ষ লক্ষ টাকা লেনদেন করতেই পারি।পরিশেষে তিনি বলেন,আমি ফ্রিলান্সিং করে কোটি টাকার মালিক কি না! তা আপনারা যাচাই-বাছাই করুন।
এর আগের পর্বে ফ্রিলান্সার লিজার বক্তব্য সংগ্রহ করতে ব্যর্থ হলে এ প্রতিবেদককে মিথ্যা মামলা সহ্ প্রতিবেদকের বাবা মা তুলে গালমন্দ করে তার নিজ ফেইসবুক আইডি থেকে পোস্ট করেন লিজা।

চলমান সংবাদ তৃতীয় পর্ব

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর