1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে ৯বছর পর ট্রিপল খুনের পলাতক আসামী গ্রেফতার।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৮৩ বার পঠিত

ডাক ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাটে সংঘটিত ০৩টি খুনের পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে ০৯ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয় গোয়াইনঘাট থানাপুলিশ।

সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৫/০৩/২৪ ইং সোমবার গোয়াইনঘাট থানার একটি চৌকস অভিযানিক দল ট্রিপল খুনের দায়ে গত ০৯বছর থেকে পলাতক আসামীকে গ্রেফতার করেন।

পুলিশ সুত্র জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় এসআই মিথুন তালুকদার, এএসআই উত্তম কৈরী,এএসআই পলাশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানার মামলা নং-০৪(০৩)১৫ এর ০৩টি খুনের পরোয়ানাভুক্ত আসামী ১।মো.আব্দুল খালিক,পিতা-মৃত ইয়াফুজ আলী, সাং-দারিখাই,থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটকে দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেন।

উপরোক্ত বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রফিকুল ইসলাম পিপিএম জানান,৩টি খুনের দায়ে গত ৯বছর পলাতক থাকা আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর