1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

বড়লেখায় ভাষা শহীদদের প্রতি নিসচা’র শ্রদ্ধা নিবেদন ও নানাবিধ কর্মসূচি গ্রহণ।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৭৪ বার পঠিত

রেদওয়ান আহমদ,বড়লেখা প্রতিনিধিঃ অমর ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। এছাড়াও প্রতিবারের মতো এবারো নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২-০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য জাকারিয়া আহমদ প্রমুখ।

পরে উপজেলা প্রশাসনের সাথে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, নিসচা বড়লেখা শাখার পক্ষ থেকে দপ্তর সম্পাদক এনাম উদ্দিন জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে প্রতিবারের মতো এবারো ব্যাপক কর্মসূচির নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, ২১ ফেব্রুয়ারি রাত ১২-০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্থানীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো ব্যাজসহ কবরস্থানে ভাষাশহীদদের স্মরণে কবর জিয়ারত।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দোয়া মাহফিল এবং কন্যাদায়গ্রস্ত পরিবহন শ্রমিক পরিবারের মেয়ের বিয়েতে মানবিক সহায়তা প্রদান, অস্বচ্ছল পরিবারের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্রীকে গাইড বই/শিক্ষা উপকরণ প্রদান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর