
ডাক ডেস্ক: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।গোয়াইনঘাট উপজেলা প্রশাসন,রাজনৈতিক ব্যক্তিত্ব,পেশাজীবী কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠান সহ্ বিভিন্ন পেশাজীবিদের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ও পরবর্তী মাতৃভাষা দিবস উপলক্ষে এ উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের কাঁটায় যখন ১২:১মিনিট, ঠিক তখনই প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

১২:০১মিনিটের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক,থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমুহের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, গোয়াইনঘাট অফিসার্স ক্লাব, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব,উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে বুধবার ২১ ফেব্রয়ারী সকাল নয়টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে প্রভাত ফেরী শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সকাল ১০ টায় উপজেলা হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।এতে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক,উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মেহেদী হাসান,উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।