
সাবিকুন নাহার (জ্যোতি) সিলেটের রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও কলেজ থেকে নার্সিং শিক্ষা সম্পন্ন করেন। শিক্ষাজীবনের অংশ হিসেবে তিনি ৬ মাস সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে এবং পরবর্তীতে ৬ মাস সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও পরিবারের অনুপ্রেরণার পর অবশেষে নার্সিং লাইসেন্স পরীক্ষায় সফলতার মাধ্যমে তাঁর স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।
তাঁর এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন,শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। পরিবারের সকলের পক্ষ থেকে তার স্বামী সৈয়দ শামীম সাবিকুন নাহার (জ্যোতি)-এর উজ্জ্বল ভবিষ্যৎ, পেশাগত জীবনে সফলতা এবং মানবসেবায় নিজেকে নিয়োজিত করার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
সাবিকুন নাহার (জ্যোতি) বলেন,আমার প্রচেষ্টা এবং সফলতায় যিনি তার সর্বোচ্ছ দিয়ে পাশে ছিলেন তিনি আমার স্বামী সৈয়দ মো.শামীম।তার মনোবল এবং আমার প্রচেষ্টার ফলে আজ এই অর্জন,আমার শিক্ষাগুরু আত্মীয়স্বজন সহ্ দেশবাসির কাছে দোয়া চাচ্ছি এই সফলতা যেনো আমি অসুস্থ মানুষের সেবায় বিলিয়ে দিতে পারি।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম