
মো: আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার:-
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদে মামলাজট নিরসন ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) ফতেপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুপুর সাড়ে ১২ ঘটিকায় ইউনিয়ন মিলনায়তনে জেলা লিগ্যাল এইড অফিস, সিলেটের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এ সভা, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ মো: আনোয়ার হোসেনের পরিচালনায় ও ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চীফ জেলা লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) সিলেট আয়েশা বেগম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
সভায় আরও উপস্থিত ছিলেন, ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল কাহার, ইউ/পি সদস্য রফিক আহমেদ, ইলিয়াস আলী সাজু, রাহেনা বেগম, আসমা বেগম, জৈন্তাপুর মডেল থানার এসআই গোলাম কিবরিয়া, বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুল্লাহ,সাবেক ইউ/পি সদস্য সুরজ আলী, ছাত্রনেতা নাদিম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, আদালতের দীর্ঘসূত্রিতা ও মামলাজট কমাতে মধ্যস্থতা (মেডিয়েশন) একটি কার্যকর পদ্ধতি। এর মাধ্যমে পারিবারিক, সামাজিক ও ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তি করা সম্ভব। পাশাপাশি জনগণকে সরকারি লিগ্যাল এইড সেবার সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, “সরকারি খরচে বিচার সেবা” নিশ্চিত করতে লিগ্যাল এইড অফিস নিরলসভাবে কাজ করছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং আদালতের ওপর চাপ কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার গুরুত্ব অপরিসীম।
সভায় অংশগ্রহণকারীরা লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারেন এবং স্থানীয় পর্যায়ে এ সেবার প্রচার-প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম