
নিউজ ডেস্ক:-
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলাবাসী ও দেশ- প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাদ উদ্দিন সাদ্দাম।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক মহামিলনের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে বয়ে আনে খুশি, শান্তি ও মানবিকতার বার্তা। এই পবিত্র দিনে ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানো এবং ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই ঈদের প্রকৃত শিক্ষা।
তিনি আরও বলেন, সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের আসল আনন্দ। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের প্রতি তিনি আহ্বান জানান, যেন তারা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। এতে সমাজে মানবিকতা ও সৌহার্দ্য আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, ঈদ আমাদের শিখায় পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং মানবতার কল্যাণে কাজ করতে। তাই তিনি সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সমাজের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান।
সবশেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন—পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। একই সঙ্গে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক মঙ্গল কামনা করেন।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম