
নিউজ ডেস্ক:-
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলাবাসী ও ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়নসহ দেশ- প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আজিজুর রহমান।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র মাহে রমজানের ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হোক। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যেন ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হই।
তিনি আরও বলেন, ঈদ আমাদের শিখায় পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং মানবতার কল্যাণে কাজ করতে। তাই তিনি সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সমাজের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঈদ আমাদের মাঝে শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক-এই কামনা করি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত কবুল করুন।
সবশেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক মঙ্গল কামনা করেন।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম