মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার (সিলেট):-
দীর্ঘদিনের ঐতিহ্য, সুসংগঠিত কাঠামো ও মানবিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষক সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব কলিম উল্লাহ'র পরিচালনায় ও আহ্বায়ক সিনিয়র শিক্ষক নাজির আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।
সম্মেলন যৌথ পরিচালনায় ছিলেন, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমদ, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, রমজান রুপজান একাডেমির সিনিয়র শিক্ষক মোহাম্মদ বদর উদ্দিন, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের সিনিয়র শিক্ষক নুরুল আলম।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা কবির আহমেদ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, মাধ্যমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শরিফ উদ্দিন লিটু,খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদিউল আলম, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা, চারিকাটা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো: শাহীনুর রহমান,বাউরবাগ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুল কাদের প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতনের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মিলন চন্দ্র তালুকদার, মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অঞ্জণা দেবি নাথ, আমেনা হেলালি টেকনিক্যাল ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মো: হেলাল আহমদ, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো: অলিউর রহমান,পূর্ব রাজ মাহবুবুল আম্বিয়া চৌধুরী ম্যামোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের ট্রেনিং ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার মনির উদ্দিনসহ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বক্তব্যে বক্তারা বলেন, জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি শুধু একটি পেশাজীবী সংগঠন নয়—এটি শিক্ষক সমাজের জন্য একটি নির্ভরতার ঠিকানা। যে কোনো বিপদ-আপদে অতি দ্রুত সম্মিলিতভাবে পাশে দাঁড়ানো, অসুস্থ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর্থিক সহায়তা প্রদান এ সংগঠনের মানবিক পরিচয়ের উজ্জ্বল দিক।
বক্তারা আরও বলেন, এই মাধ্যমিক সমিতিটি যেন প্রতি বছর শিক্ষকদের জন্য একটি আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়, এতে এই আনন্দ ভ্রমণে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখে, এবং প্রতি দুই বছর অন্তর সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক ধারাবাহিকতা ও গণতান্ত্রিক চর্চা বজায় রাখবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের প্রাণবন্ত অংশগ্রহণে সম্মেলনটি মিলনমেলায় রূপ নেয়।
উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে সুসংগঠিতভাবে শিক্ষক সমাজের অধিকার সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম