
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:-
সিলেটের জৈন্তাপুরে মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শেখ আব্দুল্লাহ (র.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাদ্রাসাতুল উলুম দারুল হাদীস হরিপুর বাজার মাদ্রাসার ৪৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ই জানুয়ারি) সকাল ১০ ঘটিকা হইতে পরদিন পর্যন্ত মাদ্রাসা মাঠে হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা হিলাল আহমদ হাফিযাহুল্লাহ (হরিপুরী) ও শায়খুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসা মাওলানা আব্দুল কাদির হাফিযাহুল্লাহ (বাগেরখালী) এর যৌথ সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেছেন, হযরত মাওলানা নুরুল ইসলাম হাফিযাহুল্লাহ (ওলিপুরী), শাইখুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস হাফিযাহুল্লাহ (লক্ষিপুরী), শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ হাফিযাহুল্লাহ (ঢাকা), মুফতি হামিদ জহিরী হাফিযাহুল্লাহ (ঢাকা), হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরায়েজী হাফিযাহুল্লাহ (ঢাকা), হযরত মাওলানা মোশতাক আহমদ হাফিযাহুল্লাহ (ধনুকান্দী) প্রমুখ।
এছাড়াও বয়ান পেশ করছেন, প্রখ্যাত ওয়ায়েজ হযরত মাওলানা হারুনুর রশিদ (কানাইঘাটী), হযরত মাওলানা মুফতি জিল্লুর রহমান (কাসেমী ), হযরত মাওলানা শরীফ উদ্দিন (বড়বন্দী), হযরত মাওলানা ক্বারী তৈয়্যিবুর রহমান (লাফনাউট মাদ্রাসা ) সহ স্থানীয় ও দেশ – বিদেশের খ্যাতিমান উলামা- মাশায়েখ বয়ান পেশ করেন।
এছাড়াও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনের বিএনপি ও জমিয়তের দশ দলীয় জোট মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আরিফুল হক চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী বিশিষ্ট সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতিকের প্রার্থী রাশেল-উল আলমসহ এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ।
ঐতিহাসিক এই বার্ষিক ওয়াজ মাহফিলে জৈন্তাপুর,গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট সিলেট সদরসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান মাহফিলে অংশ নেন। উক্ত ওয়াজ মাহফিলে নগদ চাঁদা উত্তোলন হয় ৭০,২৭,৬৩২/- ( সত্তর লক্ষ ২৭ হাজার ছয়শত বত্রিশ টাকা)।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম