
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
"সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও সাইবার ক্রাইম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ–জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সিলেটের জৈন্তাপুরের হরিপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে এক বিট পুলিশিং সভা।
সিলেট জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে জৈন্তাপুর মডেল থানার আয়োজনে রবিবার (১১ই জানুয়ারী ) বিকেলে হরিপুর বাজার স্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার ( জৈন্তাপুর - কানাইঘাট) সার্কেল সালমান নূর আলম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, ওসি (তদন্ত) মো: ওসমান গনি।
এসময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ রফিক আহমেদ, জামিল আহমেদ, ফয়জুল হাসান,ছাত্রনেতা নাদিম আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ এখন আরও সহজে পুলিশের কাছে পৌঁছাতে পারছে। এতে করে এলাকার ছোট-বড় অপরাধ দ্রুত চিহ্নিত হচ্ছে এবং অপরাধ দমনে তা কার্যকর ভূমিকা রাখছে। সামাজিক অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য বলে মত দেন বক্তারা।
তারা আরও বলেন, মাদক ও সাইবার অপরাধ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ, হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীরা বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম