
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
আসন্ন ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে যারা জিপিএ-৫ (এ+) অর্জন করবে, তাদের প্রত্যেককে জাতীয়তাবাদী ছাত্রদল ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে সম্মাননা প্রদান করা হবে—এমন ঘোষণা দিয়েছেন ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুয়েব আহমদ।
মঙ্গলবার (১৮ই নভেম্বর) হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “মেধা ও পরিশ্রমকে মূল্যায়ন করতে চাই। হরিপুরের সন্তানরা যেন আরও উৎসাহ নিয়ে পড়ালেখায় মনোযোগী হয়—সে লক্ষ্যেই জিপিএ-৫ পাওয়া প্রত্যেক শিক্ষার্থীকে আমাদের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হবে।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সুশৃঙ্খল জীবনযাপন ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
হরিপুর এলাকায় এই ঘোষণাকে স্বাগত জানিয়ে অভিভাবকরা বলেন, এতে শিক্ষার্থীদের পড়ালেখায় আরও আগ্রহ বাড়বে।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম