জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্টিত হলো দিনব্যাপী বনভোজন ও মিলনমেলা ।
বুুুুুুধবার (২৬ শে আগস্ট) দিনটি জুড়েই ছিল সুুুুুুরের ঝংকার, হৃদয়ের টান আর প্রীতির বন্ধন।
বনভোজন শেষে মিলনমেলার আলোচনায় মিলিত হয় জাতীয়তাবাদী দলের সংশিলিষ্ট সকল নেতৃবৃন্দ। ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হুমায়ুন কবির খাঁন (মেম্বার) ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ইয়াজুলের যৌথ পরিচালনায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুক্কুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাফিজ । বক্তব্যে তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক শক্তি ,জনগণের অধকিার প্রতিষ্টার জন্য আমরা ঐক্যবদ্ধ । এই মিলনমেলা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী ( চেয়ারম্যান নিজপাট ইউনিয়ন পরিষদ) , বক্তব্যে তিনি বলেন, ঐক্যের শক্তি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। মিলনমেলা শুধু আনন্দের নয়, এটি আগামী দিনের সংগ্রামের প্রেরণা।
এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সুহেল , উপজেলা বিএনপির নির্বাহী সদস্য হেলাল আহমদ, জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক আবুল হাশিম ।
সভায় আরও উপস্থিত ছিলেন , সারীঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য তোফায়েল আহমদ, উপজেলা যুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুবদলের যুগ্ন আহ্বায়ক সাব্বির আহমদ , উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মাসুক আহম, শ্রমিক দলের সভাপতি আব্দুর রব ,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলের সদস্য আব্দুল জব্বার ,হাসনাত, মুহিবুর রহমান ,যুবদল নেতা সাহেদ আহমদ, মুক্তাদির আল সেলিম, নিজপাঠ ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক রুবেল আহমদ ,ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কবির আহমদ, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব হেলাল উদ্দিন তৈয়ব আলী কলেজ ছাত্র দলের আহ্বায়ক আলীম উদ্দিন ,সাবেক যুগ্ন সম্পাদক কয়েছ আহমদ, নিজপাট ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক ফারহান আহমদসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই বনভোজন ও মিলনমেলায় হাসি আনন্দ ,গান, কবিতা ,গল্প আড্ডায় মুখর হয়ে ওঠে প্রকৃতির কোলে সাজানো অনুষ্টানস্থল । সৌহার্দ্যের বাঁধন, রাজনৈতিক প্রেরণা আর বন্ধুত্বের হাত ধরে নতুন দিনের স্বপ্ন বুনে যায় নিজপাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম