
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ ছাত্রদল ও রমজান রূপজান বাগেরখাল একাডেমী স্কুল এন্ড কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে ৫নং ফতেপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শুক্রবার (৪ই জুলাই) রাত ৮ ঘটিকায় ফতেপুর ইউনিয়ন কমপ্লেক্সে ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় ও আহ্বায়ক নাজিম উদ্দীনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুহেল আহমেদ।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহজাহান আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী হায়দার সায়মন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড শাখার সভাপতি রফিক আহমেদ, ৯নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক কাশিম আলী, ১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ইমানী, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য নাদিম আহমেদ, সাবেক ছাত্র নেতা সাদিকুর রহমান, মাহফুজ আহমেদ, সেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান প্রমুখ।
বক্তব্যে বক্তারা নবগঠিত ছাত্রদলের সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভার শেষের দিকে নবগঠিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে সংশ্লিষ্ট সকলকে সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম