নিউজ ডেস্ক:
"পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোন, জৈন্তাপুর উপজেলার দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ও দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল মালিক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহার মূল বার্তা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। এই মহান ত্যাগের দিনে আমি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদুল আযহার আদর্শ যেন আমাদের চিন্তা, চেতনা ও কর্মে প্রতিফলিত হয়, সেই আহ্বান জানাচ্ছি।
আমি আমার পরিবারের পক্ষ থেকেও আমার জন্মভূমি জৈন্তাপুরে সর্বস্তরের জনগণকে ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। মাওলানা আব্দুল মালিক আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। ঈদুল আযহা আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং মানুষের প্রতি ভালোবাসা।
আমাদের উচিত প্রতীকী পশু কোরবানির পাশাপাশি নিজের অন্তরের পশুত্বকেও কোরবানি দেওয়া।” তিনি বলেন, “হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ এবং ইসলামের চিরন্তন শিক্ষা আমাদের মাঝে বিভেদ নয়, বরং ঐক্য ও অগ্রগতির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ধনী-গরিব বৈষম্য দূর করে ঈদের প্রকৃত শিক্ষা গ্রহণ করে আমাদের উচিত মানবতার সেবায় নিয়োজিত থাকা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই চেতনায় আমরা যেনো প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানবকল্যাণে নিজেদের নিবেদিত করি।” সবশেষে তিনি আবারও দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম