জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) বিকাল ২ ঘটিকায় ইসলামী শ্রমিক আন্দোলন জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য এক র্যালী বের হয়। এ সময় র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। "শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাবেশে উপজেলা শ্রমিক আন্দোলনের সেক্রেটারি আশিক আহমেদের পরিচালনায় ও সভাপতি দেলওয়ার হোসেন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান।
এ সময় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সেক্রেটারি রফিকুল ইসলাম রায়হান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি হাফিজ আব্দুল ওয়াহিদ, ইসলামী ছাত্র আন্দোলন জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মুহা: জাবির আহমেদ, সালমান ফার্সি লাভলু, আরিফুল ইসলাম রুবেল, জাকারিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে শ্রমিক মালিক উভয় জয়ী হবে।বক্তারা আরো বলেন সরকারী চাকুরীজীবিদের যেরকম রেশন ভাতা চালু রয়েছে , অনুরুপভাবে শ্রমিকের মাঝে ও রেশনভাতা চালু সহ তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিৎ। সিলেটের সকল পাথর কুয়ারী খুলে দেওয়ার জোর দাবী জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম