প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, ফসলের ব্যাবপক ক্ষয়- ক্ষতি

মো: আব্দুল্লাহ:-
দীর্ঘ খরার পর বৃহস্পতিবার জৈন্তাপুরে শিলাবৃষ্টি ঘরের টিন ফুটোসহ ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে ফসলের।
ফাগুনের শেষ সময়ে বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে ঝড়ো হাওয়া। সেই সঙ্গে ছিল ব্যাপক শিলাবৃষ্টি। এতে শিলাবৃষ্টি যেন তাণ্ডব চালিয়েছে ঘরের টিনে ও ফসলি ক্ষেতে। শিলাবৃষ্টিতে ঘরের টিন ফুটোসহ ফসলের ক্ষতি হয়েছে।
দীর্ঘদিন কড়া রোদের পর বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৮টায় থেকে পশ্চিম আকাশে ব্যাপক গর্জন শুরু হয়। এরপর ৯টা থেকে শুরু হয় শিলাবৃষ্টি। প্রায় ৩০ মিনিট স্থায়ী এ শিলাবৃষ্টিতে জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন, চিকনাগুল ইউনিয়ন সহ উপজেলার কিছু এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়। ফসলের ক্ষতির পাশাপাশি ওই এলাকার অধিক পরিবারের টিনের চালা ফুটো হয়েছে।
হরিপুর পশ্চিম বালিপাড়া গ্রামের শফিকুর রহমান বলেন, আমার ঘরের টিন ফুটো হয়ে গেছে এখন বাহিরে পানি পড়ার আগে আমার ঘরে পানি পড়বে। শুধু আমার নয়, আমার গ্রামের অনেক পরিবারের একি অবস্থা টিনের চাল ও ফসলের মাট শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
একই গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, দীর্ঘদিন কড়া রোদ থাকায় পানির সংকটে জমিতে ফসল অনেকটা নষ্ট হওয়ার দিকে ছিল এই সময়ে বৃষ্টি জরুরী ছিলো কিন্তু শিলাবৃষ্টির আঘাতে ফসলের ব্যাবক ক্ষয়- ক্ষতি হবে।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম