মো: আব্দুল্লাহ:-
সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম.এ. করিম'র উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) বেলা ২ টায় সারীঘাট উচ্চ বিদ্যালয়ের গেইট সংলগ্ন তামাবিল মহাসড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও এলাকাবাসী ও সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা
গত সোমবার বিকেলে শিক্ষক এম এ করিমের উপর দূর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, এ ঘটনায় যারা জড়ীত তাদের সবাইকে চিন্হিত করা হয়েছে।
কিন্তু ঘটনার ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামি কে গ্রেফতার করতে পারে নাই পুলিশ এতে বক্তারা চরম হতাশা ব্যক্ত করেছেন। তারা হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে আগামী ২৪ ঘন্টার ভিতরে আসামী গ্রেফতারের আল্টিমেটাম প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাবুল চন্দ্র পাল, সহকারী শিক্ষক দেলোয়ার হুসেন, মুহিবুর রহমান, হাবিবুল্লাহ,হোসেইন আহমদ, সহকারী শিক্ষিকা মাধুরী রাণী দেব, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র খাইরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী শফির উদ্দিন, তারেক আহমদ,রাখি রাণী পাল,নাদিয়া আক্তার,ফারহান,আনান নাবিলসহ অন্যান্য শিক্ষার্থীরা অভিভাবকবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনসাধারণ।
এ সময় শিক্ষার্থীদের বক্তব্যে তারা বলেন, একজন শিক্ষকের ওপর হামলা মানে পুরো শিক্ষাঙ্গনের ওপর আঘাত। আমরা এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।"
শিক্ষার্থী আরও বলেন, "শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। তাই আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
এলাকার সর্বস্তরের জনগণ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে এই মানব বন্ধন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। উপস্থিত সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম