জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড হরিপুর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৩ই জানুয়ারি) রাত ৯টায় হরিপুর গ্রামে ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ আলী'র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম'র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক মেম্বার ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুহেল আহমেদ, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামীদ, বিএনপি নেতা ইলিয়াস আলী সাজু মেম্বার, মোতাব্বির হোসেন বুলবুল, মুশাহিদ আলী, হাফিজ মিয়া,শফিক আহমেদ, মুছা মিয়া,মোহাম্মদ আলী,কাশিম আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সুয়েব আহমেদ, ছাত্রদলনেতা ফারুক আহমেদ, কিবরিয়া আহমেদ, নোমান আহমেদ, নাইম আহমেদ, ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর, বিএনপি নেতা কামরুল,নূরউদ্দিন, জিয়া মিয়া, কয়েছ আলী, হাসমত আলী, আলী হায়দার, সিদ্দিক আহমেদ প্রমুখ।
এ কর্মী সমাবেশের শেষ পর্যায় অত্র ইউনিয়নসহ জাতীয়তাবাদী পরিবারের সকল মরহুম'র রুহের মাগফেরাত কামনায় ও অসুস্থ সকলের সুস্থতা কামনায় এক মুনাজাতের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি হয়।
এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম