নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামিলীগ সরকার পতনের পর গত ৫ই আগস্টে সিলেটের গোয়াইনঘাট থানা ভাংচুর ও লুটপাটের পর কোর্ট পুলিশ পরিদর্শক দুই থেকে শাহ্ মো.হারুন অর-রশিদকে গত ১৭/৮/২০২৪ ইং তারিখে পুলিশের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়। কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি জালালাবাদ থানায় ওসির দায়িত্ব পালন করেছিলেন ৫ মাস।
জানা যায়,গোয়াইনঘাটে যোগদানের পর ওসি শাহ্ মো.হারুন অর-রশিদ থানা সংস্কার সহ্ থানার অফিসার-ফোর্সদের মধ্যে শিথিলতা ফিরিয়ে এনেছেন।দীর্ঘ আয়তনের এই থানার অপরাধ ও সীমান্ত চোরাচালান অনেকটা কমেগেছে, বেড়েছে পুলিশ তৎপরতা।ইতিপূর্বে তিনি ভারতীয় চিনি,মাদক ফেনসিডিল,ভারতীয় গরু আটক করে সীমান্ত চোরাচালান অনেকটাই দমনের দিকে নিয়ে এসেছেন।
গোয়াইনঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওসি শাহ্ মো.হারুন অর-রশিদের সাথে কথা হলে তিনি প্রতিবেদককে জানান,ছাত্র জনতার আন্দোলনের পর আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি।এই বিজয়ে ছাত্র জনতা ও পুলিশের যাঁরা জীবন দিয়েছেন সকলের রুহের মাগফেরাত কামনা করছি।ফ্যাসিস্ট সরকার পতনের পর গোয়াইনঘাট থানার পরিস্থিতি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের অনেকটা বাহিরে চলে গিয়েছিলো,সিলেট জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার শান্তি-শৃঙ্খলা প্রায় ৬৫%উন্নতির দিকে,আমাদের অফিসার ফোর্স ভাইবোনরাও যথারীতি জনতার পুলিশ হয়ে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছেন।আশাকরি পর্যাক্রমে আমরা শান্তি-শৃঙ্খলা সেবায় জনগণের কাঙ্ক্ষিত অবস্থানে ফিরে যেতে পারবো।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম