গোয়াইনঘাট প্রতিনিধি: পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে প্লাবিত সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিপর্যস্ত পানিবন্দি মানুষদের মাঝে দিনব্যাপী খাদ্য সহায়তা বিতরণ করেছে সাংবাদিকদের সংগঠন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব।শনিবার(২২ জুন) সকাল থেকে উপজেলার নিম্নাঞ্চল লেঙ্গুড়া,
ডৌবাড়ী ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের হাওরাঞ্চলে বসবাসরত তিনশত বন্যা দুর্গত পরিবারকে এসব খাদ্য সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো.সাদিকুর রহমান, সহ-সভাপতি মো.নোমান আহমদ, সাধারণ সম্পাদক মো.ইমরান আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক মো.রহিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলী ও নির্বাহী সদস্য মারজানুল আযহার জুনেদ সহ্ স্থানীয়রা।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম