আফছানা আক্তার, কুমিল্লা জেলা প্রতিনিধি:-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় 'মেসার্স আজিজ ব্রিকসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
সোমবার (৮ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন নাঙ্গলকোটের উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন ও কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস।
এ ব্যাপারে কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস বলেন, নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় মেসার্স আজিজ ব্রিকসকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় এই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশের সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। স্থানীয় দের দাবি সরকার যেন এরকম ভাবে অবৈধ ইটবাটা ভেঙে দেয়। সারা দেশে কার্যক্রম চালু রাখলে রাখা হোক সরকারের আইন, তাহলে বেচে যাবে পাহাড় কাটা আর কৃষি জমি।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম