রহিম উদ্দিন গোয়াইনঘাটঃ সরকার যখন দেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে,তখন নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কমতে শুরু করেছে।
২৪ মার্চ রবিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগরে খুচরাবাজারে প্রতি কেজি এলসি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০/৫০ টাকা গেলো এক সাপ্তাহ আগে পেঁয়াজ খোলাবাজারে বিক্রি হয়েছে কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকা।আর গেলো একমাস আগে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিলো ১৪০ থেকে ১৫০টাকা কেজি। তবেঁ গত এক বছর আগে এই সময়ে দেশের খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের মূল্য ছিলো ৩০ থেকে ৪০ টাকা।
সরকারের বিপণনকারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)বাজারদরের প্রতিবেদনের তথ্য বলছে,এক বছরের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ৮৫.৭১ শতাংশ।
খোঁজ নিয়ে জানা যায়,দেশি পেঁয়াজের পাশাপাশি ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা কমে এখন খোলাবাজারে ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশে হালি পেঁয়াজের মৌসুম শুরু ও বাজারে সরবরাহ বেড়েছে।ফলে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ব্যবসায়ীরা দ্বিগুণ ভর্তুকি দিচ্ছেন।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম