নিউজ ডেস্ক:
দৈনিক হালচাল ক্রাইম নিউজ অনলাইন পত্রিকায় গত ১৫ মার্চ শুক্রবার সিলেট চোরাকারবারিদের মাথার তাজ প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আমাদের দৃষ্টি গোচর হয়। উক্ত সংবাদটি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদে নাম জড়ানো হইয়াছে। তাই আমি রুবেল আহমদ ও আবুল মিয়া যৌত প্রতিবাদলিপীতে এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এরকম কোন কাজে জড়িত নহে বিধায় সংবাদকর্মীদের প্রতি সম্মান রেখে অনুরোধ করতেছি যে অদূর ভবিষ্যতে যাতে এধরণের মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ থেকে আপনারা বিরত থাকবেন। এদিকে প্রতিবাদ ছাপানোকালে পুনরায় সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ডিসি সুহেল'র বক্তব্য মুঠোফোনে নিতে গেলে তিনি ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন দীর্ঘদিন যাবত অতি সুনামের সহীত রাষ্ট্রের কাজে নিয়োজিত রয়েছি এরকম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি সোচ্চার। আমার বিরুদ্ধে এধরণের সংবাদ প্রকাশ করা কোন মতেই কাম্য নয় বা আশাও করিনা। আমি আশা করবো সংবাদকর্মীরা অদূর ভবিষ্যতে যেনো এইরকম মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবেন। অপরদিকে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল এর বক্তব্য মুঠোফোনে নেওয়ার চেষ্টা করলে তার ফোন রিসিভ না হওয়ায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম