মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার (সিলেট):
'মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন' স্লোগানে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের শুক্রবারীবাজার মাঠে বর্ণাঢ্য আয়োজনে মছদ্দর আলী দ্বিতীয় নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ই মার্চ) রাত সাড়ে নয় ঘটিকায় অনুষ্ঠিত খেলায় ট্রাইবেকারে ভালোবাসার মায়ার মানুষ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় যাত্রাপুর ঘাটেরচটি একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময়, উক্ত খেলার প্রধান পৃষ্ঠপোষক ইউপি সদস্য মছদ্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এম লিয়াকত আলী। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৬নং চিকনাগুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: আবুল হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সভাপতি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (সিবিএ) প্রদীপ কুমার শর্মা,জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, ইউপি সদস্য ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, অহিদুর রহমান, ফখরুল ইসলাম, নজরুল ইসলাম, ফারুক আহমেদ, মুজিবুর রহমান, অত্র টুর্নামেন্টে পরিচালনা কমিটির উপদেষ্টা সদস্য হাবিবুর রহমান, আজিজুর রহমান, আব্দুর নূর, আহমদ আলী, নাসির উদ্দীন, জমির খান, আবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক আজমত মিয়া, সোহেল আহমেদ, নুরুল ইসলাম, সাইদুর রহমান, আব্দুশ শহীদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ,জৈন্তাপুর উপজেলা উপকমিটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ- সম্পাদক ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাদ্দাম হোসেন,সদস্য মঈন উদ্দিন, সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সোনারা বেগম, ৫নং ফতেপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সদস্য আব্দুল খালিক মহালদার, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও দরবস্ত বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম শাকিল, সাংবাদিক মোঃ আব্দুল্লাহ, সাংবাদিক জাহিদুল ইসলাম, সাংবাদিক মোরাদ হাসান, অত্র টুর্নামেন্টে পরিচালনা কমিটির সদস্য কামরান আহমেদ, বাপ্পু আহমেদ, রাফিউল আলম ফলিকসহ অত্র মাঠে খেলা দেখতে জড়ো হয় কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়া প্রেমী।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম